সীতাকুণ্ডে ৯ বিএনপি জামায়াত কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনটি ভোটকেন্দ্রে হামলা ও নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিরা সবাই বিএনপি-জামায়াতের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত পৃথকভাবে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম উদ্দিন (২২), মো. আলমগীর (৩২), মো. নোয়াব হোসেন (২৪), মো. মহিউদ্দিন (২৮), মো. আলমগীর (২২), মো. সালাউদ্দিন (২০), মো. কামরুল হাসান (২১), মো. আনোয়ার হোসেনসহ (২২) নয়জন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া ও নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়।