সীতাকুণ্ডের সব কেন্দ্র গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোট গ্রহণের প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে সীতাকুণ্ডের ৮২টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
চট্টগ্রাম-৪ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩টি। এর মধ্যে ৮২টি সীতাকুণ্ড উপজেলায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে ১২টি ও ১০ নম্বর ওয়ার্ডে নয়টি। এর মধ্যে সীতাকুণ্ডের ৮২টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে সীতাকুণ্ডের সব কেন্দ্র গুরুত্বপূর্ণ বলে ধরে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহমঞ্চদ শাহীন ইমরান জানান, আজ শনিবার বেলা ১১টা থেকে প্রতিটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যালটপেপারসহ সরঞ্জামাদি বিতরণ করা হবে।