প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকার ২২টি পয়েন্টে আনসারের ২৬৪ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। গতকাল বুধবার পর্যন্ত উপজেলার ঝুঁকিপূর্ণ ছয়টি পয়েন্ট পন্থিছিলা, শুকলালহাট, বাঁশবাড়িয়া, কুমিরা, জলিলগেট ও কালুশাহ মাজার এলাকায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রতিটি পয়েন্টে একজন প্লাটুন কমান্ডারসহ (পিসি) চারজন আনসার সদস্য আট ঘণ্টা করে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ২২টি ঝুঁকিপূর্ণ পয়েন্টের মধ্যে ছয়টিতে ইতিমধ্যে আনসার মোতায়েন করা হয়েছে। বাকি ১৬টি পয়েন্টে বৃহস্পতিবার মোতায়েন করা হবে। তিনি বলেন, কোনো পয়েন্টে নাশকতা ঘটলে সঙ্গে সঙ্গে মুঠোফোনে পুলিশ, বিজিবি কিংবা র্যাবের টহল দলকে আনসার সদস্যরা তা জানিয়ে দেবেন।