সীতাকুন্ডে পিকেটার ও পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় হরতাল-সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর হয়। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির পাঁচ কর্মীকে আটক করে। আহত ব্যক্তিরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দীন, বিএনপির নেতা জনি, জাবেদ, লিয়াকত, সালাউদ্দীন, আলমগীর, ইয়াকুব প্রমুখ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার সকাল ১০টায় ভাটিয়ারীর মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিএনপির পিকেটাররা। দুপুর ১২টার দিকে বিএনপির নেতা-কর্মী হরতালের সমর্থনে ওই এলাকায় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে সীতাকুণ্ড সার্কেলের এএসপি সৈয়দ ইকবাল আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ফের পুলিশের সঙ্গে পিকেটারদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে হরতালকারীরা সার্কেল এএসপির গাড়ি ভাঙচুর করে।