প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা। প্রতিবছর আত্রাই উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে নিভৃত পল্লি জামগ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে কেন্দ্র করে জামগ্রামসহ আশপাশের গ্রামগুলোতে সাজসাজ রব পড়ে গেছে। দূর-দূরান্তের আত্মীয়স্বজনে ভরে গেছে প্রায় প্রতিটি বাড়ি। প্রতি বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, পিঠাসহ উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মেলা উদ্যাপন কমিটির সভাপতি বাবুল হোসেন বলেন, শুক্র ও শনিবার মেলা চলবে।