সীমানা জটিলতার অবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি জরিপ অধিদপ্তরের আয়োজনে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সীমানার নতুন নকশা হস্তান্তর করেছেন জরিপ বিভাগের ক্যাম্প কর্মকর্তা মহসিন আলী সরদার। গত মঙ্গলবার উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর উচ্চবিদ্যালয় মাঠে মাদারগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের পক্ষ থেকে নকশা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কানুনগো মো. আবদুর রাজ্জাক।
এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান। জানা গেছে, ৫৬ বছর ধরে জামালপুর জেলার সঙ্গে বগুড়া জেলার সীমানা জটিলতা নিয়ে বিরোধ চলে আসছিল।