সীমানা পিলার পাচারকালে তিন ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পিতলজাতীয় পদার্থ দিয়ে তৈরি ২২ কেজি ওজনের একটি সীমানা পিলার পাচারের সময় ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে সীমান্তের ভাদিয়ালি এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন।আটক ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এলাকার শুভংকর হাওলদার, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের মনিরুজ্জামান ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শেখ আমানুল্লাহ।বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, পাচারকারী দল একটি প্রাইভেটকারে সীমানা পিলার নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছে। এরপর বিজিবি সদস্যরা ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে পিলারসহ প্রাইভেটকার ও ওই ব্যক্তিদের আটক করেন।