সীমানা পুনর্নির্ধারণে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৩০০টি আসনের সীমানা পুনর্নির্ধারণে পদক্ষেপ নেবে। সর্বশেষ আদমশুমারি অনুসারে এটি করা হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।রকিব উদ্দীন বলেন, এখন যে সীমানা পুনর্নির্ধারণ করা হবে, তা আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বহাল থাকবে। তিনি আরও বলেন, জনসংখ্যার ভিত্তিতে তাঁরা এখন সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে আলোচনার জন্য আগামী সপ্তাহে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।