সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঠিকাদারের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ নিয়ে ঠিকাদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে ১০ জন আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আদালতের নিষেধাজ্ঞার আগে সীমানাপ্রাচীরের নির্মিত দেয়ালগুলো ভেঙে ফেলেছিল কিছু দুষ্কৃতকারী। ওই দেয়ালগুলোই মেরামত করা হচ্ছিল। সংঘর্ষের ঘটনা ঘটায় ওই কাজ বন্ধ রাখা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন কোনো কাজ করা হয়নি।

এর আগে গত ২৮ মে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্মাণকাজ নিয়ে ছয় মাসের জন্য স্থগিতাদেশ জারি করেছিলেন।