সীমান্ত পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক (ডিজি) কে কে শর্মা গত শুক্রবার আসামে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিএসএফের একজন মুখপাত্র এ কথা জানান। বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের (মিজোরাম ও কাছাড়) মুখপাত্র ডিআইজি সতীশ চন্দ্র বলেন, কে কে শর্মা শিলচর সেক্টরের অধীন বিএসএফ বিওপি স্টিমারঘাট এবং সীমান্তের কিছু এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁকে সীমান্তের অরক্ষিত ৩ দশমিক ৫ কিলোমিটার এলাকা সম্পর্কে অবহিত করা হয়। পিটিআই