সীমান্ত পাহারায় কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ও অস্ত্র পাচাররোধে বিজিবি সদস্যরা সাতক্ষীরা সীমান্তে কুকুর ব্যবহার শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা কুকুর দিয়ে প্রতীকী মহড়া দিয়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সাতক্ষীরা ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম। এনায়েত করিম বলেন, বিদেশ থেকে আমদানি করা রসুন ভারতে পাচার হচ্ছে। অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে অস্ট্রেলিয়ান তিনটি কুকুর সাতক্ষীরার দেবহাটা থেকে যশোরের গোগা সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে আজ বুধবার থেকে ব্যবহার করা হবে। এরই অংশ হিসেবে গতকাল কুকুর দিয়ে অস্ত্র ও মাদক পাচারের প্রতীকী মহড়া দেওয়া হয়।