সীমান্ত ফাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে চোরাচালান বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্বোধন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কালিয়ানী সীমান্ত ফাঁড়ি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবির যশোর আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফাঁড়ির উদ্বোধন করেন। এ সময় শহীদুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|