সীমান্ত বন্ধের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বন্ধের পরিকল্পনা করছে ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। তাঁর আশঙ্কা, এই সীমান্ত এলাকা ‘অবৈধ অনুপ্রবেশ’ এবং ‘চোরাচালানের’ নিরাপদ জায়গা হয়ে উঠছে। মধ্যপ্রদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, যত দ্রুত সম্ভব সীমান্ত বন্ধের কাজ সম্পন্ন করা হবে। এর আগে রাজনাথ বলেছিলেন, ২০১৮ সালের মধ্যে পাকিস্তান সীমান্ত পুরো বন্ধ করে দেওয়া হবে। তখন আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোওয়াল বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়ার দাবি জানান। কেননা, সেখান দিয়ে ‘অবৈধ অনুপ্রবেশ’ হয় বলে তাঁর অভিযোগ। হিন্দুস্তান টাইমস