সীমান্ত বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বাড়ানো এবং সীমান্তে মাদক, চোরাচালান ও অপরাধ কমাতে এ বৈঠক করা হয়। ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ৩৪০/৩-এস-এর কাছে ভারতের মালন এলাকায় বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত এ বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহাবুব মোর্শেদ এবং বিজিবি ফকিরগঞ্জ, চান্দেরহাট ও ভান্ডারা কোম্পানি কমান্ডারসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আর বিএসএফের পক্ষে ছিলেন ১৬৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী লাক্ষমিন্দার সিং গিল প্রমুখ।