সীমান্ত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনিক কর্মকর্তা এবং বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের অংশগ্রহণে সীমান্ত সম্মেলন আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তিন দিনের দ্বিপক্ষীয় এ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের নয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। এতে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।