সীমান্ত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দার্জিলিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ সীমান্ত-কর্ম দলেরসম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদল আজ সোমবার সকালে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পথ দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করবেন। লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের নেতৃত্বে ১৬ সদস্যর প্রতিনিধিদলটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী সম্মেলনে যোগ দেবেন।