সীমান্ত সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে আজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলন। বাংলাদেশের নয়টি এবং ভারতের ছয়টি জেলাসহ দুই দেশের মোট ১৫টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেবেন। জেলা প্রশাসক মীর খায়রুল আলম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সম্মেলন শুরু হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির এবং ভারতের পক্ষে জলপাইগুড়ির জেলা ম্যাজিস্ট্রেট প্রীথা সরকার।