সীমান্ত হত্যায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশি নাগরিক মোসলেম আলী নিহত হওয়ার ঘটনায় ১২ জনকে আসামি করে নিহত ব্যক্তির পরিবার ও বিজিবি থানায় তিনটি পৃথক মামলা করেছে। গত শনিবার নিহত ব্যক্তির স্ত্রী মারুফা খাতুন চারজনকে আসামি করে মামলা করেন। একই সময়ে বিজিবি আরও আটজনকে আসামি করে দুটি মামলা করে। মামলা সূত্রে জানা যায়, আসামিরা সদর উপজেলার কাউনডাঙ্গা গ্রাম ও তালা উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। তাঁরা ভারত থেকে গরু আনতে ১৫ নভেম্বর মোসলেমকে ডেকে নিয়ে যান। ওই দিন ভোরে কুশখালী সীমান্তে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।