সীমান্ত হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ডলুরা সীমান্তে বাংলাদেশের দ্বিতীয় সীমান্ত হাট ২৪ এপ্রিল উদ্বোধন করা হবে। সমপ্রতি সীমান্ত হাটে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তা পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়াত মাহবুব চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।