সীমান্তবাসীর সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা সীমান্তে মানুষ হত্যা, চোরাচালান, মাদক এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়ন। গতকাল বুধবার দুপুরে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্তরক্ষীদের একার পক্ষে সীমান্তে অপরাধ দমন করা সম্ভব নয়। এ জন্য সীমান্তবর্তী গ্রামবাসীকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।