সীমান্তে বিএসএফের গুলিতে ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস সীমান্তে গতকাল শনিবার ভোরে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কলেজছাত্র নিহত হয়েছেন। ওই ছাত্রের নাম মোখছেদুল হক (২২)। তিনি ফুলবাড়ী ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গঙ্গারহাট ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল আলম জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩৯-এর কাছে গতকাল ভোরে ভারতের কুরশারহাট সীমান্ত ফাঁড়ির বিএসএফের সদস্যরা মোখছেদুলকে লক্ষ্য করে তিনটি গুলি করেন। কোমরের নিচে ডান ঊরুতে গুলিবিদ্ধ হয়ে মোখছেদুল গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ও পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।