বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধপ্রবণতা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে সীমান্তে কোনো গোলযোগ বা সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে তা নিরসনের ওপর তাগিদ দেন তাঁরা।
কুমিল্লা ক্লাবে গতকাল সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে দুই দেশের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত নেন। এর আগে ২০১৫ সালের মে মাসে ত্রিপুরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। ভারতের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের ত্রিপুরা রাজ্যের সিপাহি জালা জেলার ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার চক্রবর্তী।
সম্মেলনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার, বিজিবি, কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বাংলাদেশের পক্ষে ২৯ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া ত্রিপুরার সিপাহি জালা, পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার ও বিএসএফের ১০ জন কর্মকর্তা ভারতের পক্ষে অংশ নেন।
সম্মেলনে উভয় দেশের সংস্কৃতিকর্মী ও খেলোয়াড়দের যাতায়াত এবং ভিসা-পদ্ধতি সহজ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। সীমান্ত হাট নিয়ে জটিলতার নিরসন, যৌথ নদী, সীমান্তের স্থলবন্দর, রেললাইন, পাহাড় ও নদীপথ সুরক্ষা নিয়েও আলোচনা হয়।
হারিয়েছিলেন। সেই তিনি দুটি ইংরেজি টেক্সট বুক লিখেছেন। গিভ.এশিয়া নামের একটি প্রচার কার্যক্রমের অধীনে তাঁর শেষ বইটি বেরিয়েছে ১৪ মে। এর নাম ড. ইংলিশ। সাজ্জাদ ও তাঁর দলের সদস্যরা বইটি এক লাখ অভিবাসী শ্রমিকের হাতে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। চ্যানেল নিউজ এশিয়া