সীমান্তে অপরাধ দমনে দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে উভয় দেশের পুলিশ যৌথভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সীমান্ত এলাকার উভয় দেশের জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তের জিরো পয়েন্টে এই পতাকা বৈঠক এসব সিদ্ধান্ত হয়।সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির ও বিএসএফের পক্ষে কলকাতা ১৫২ বিএসএফের কমান্ড্যান্ট হারমিত সিং।বৈঠক শেষে লে. কর্নেল আবু বাছির জানান, বৈঠকে উভয় পক্ষ একমত হয়েছে যে সীমান্ত এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে দুই দেশের পুলিশ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বৈঠকে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় নাগরিকের ওপর হামলার সঙ্গে বাংলাদেশিরা জড়িত নয়।