সীমান্তে আটক নারী পতাকা বৈঠকে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভাতি খাতুন (৪০) নামের বাংলাদেশি এক নারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বেলা সাড়ে ১১টায় বেনীপুর সীমান্তের ৬৩ নম্বর মেইন পিলারের কাছে শূন্য রেখা থেকে বিএসএফ তাঁকে আটক করে। বেলা সাড়ে তিনটায় ৬৪ নম্বর মেইন পিলারের পাশে পতাকা বৈঠকের পর বিএসএফ ভাতি খাতুনকে বিজিবির কাছে হস্তান্তর করে।