সীমান্তে উন্নত প্রযুক্তির বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উন্নত প্রযুক্তিতে তৈরি করা বেড়া দিচ্ছে ভারত। ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি এই বেড়ার সঙ্গে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে। তা দিয়ে নিয়ন্ত্রণকক্ষ থেকে দেখা যাবে কেউ অনুপ্রবেশের চেষ্টা করছে কি না। চেষ্টা করা হলে তা ধরা পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ওই স্থানে সীমান্তরক্ষী দল যাবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন। তিনি মূলত নতুন প্রযুক্তি দিয়ে কীভাবে পাকিস্তান ও বাংলাদেশের ‘ঝুঁকিপূর্ণ’ সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ রোধ করা হবে, তা নিয়ে আলোচনা করেন। নিউ ইন্ডিয়া এক্সপ্রেস