সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কাঁরিগাঁও সীমান্ত থেকে গতকাল বুধবার সাকিরুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সাকিরুল উপজেলার জীবনপুর গ্রামের এরফান আলীর ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সাকিরুল গত মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হন। ভারতের মালদখোন্দা ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গুলি করার ঘটনা অস্বীকার করে।