সীমান্তে গুলির ঘটনা বন্ধের উপায় নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে গুলির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।কূটনৈতিক সূত্র জানায়, গত মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের মধ্যকার বৈঠক থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী, কীভাবে সীমান্তে গুলির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা করেছে বিজিবি ও বিএসএফ।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের মহাপরিচালক ইউ কে বনশল।বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল ভারতীয় সীমান্ত এলাকায় স্থাপিত ফেনসিডিল কারখানাগুলোর একটি তালিকা ভারতের হাতে তুলে দেয় এবং কারখানাগুলো বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে নয়াদিল্লির প্রতি অনুরোধ জানায়।তবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল কারখানা থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়, তারা বিষয়টি খতিয়ে দেখবে। এ ধরনের কারখানার খোঁজ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।