সীমান্তে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্তের ভারতীয় সীমানায় মো. হাফিজুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গেছে। ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে। নিহত যুবকের বাড়ি সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ফয়জুর রহমান। তিনি গরুর ব্যবসা করতেন।বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। পতাকা বৈঠকের পর যুবকের লাশ ফেরত আনা হবে।