সীমান্তে ছয় মাসে ৬৪টি চোরাই মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪০ ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে গত ছয় মাসে ভারত থেকে আনা ৬৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছেন।গতকাল শনিবার বিজিবি ৪০ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিরামপুরের কাটলা, দাউদপুর, ভাইগড়, চৌঠা এবং ফুলবাড়ীর দাউনুর, আমড়া, রুদ্রানীসহ বিভিন্ন এলাকা চোরাকারবারিরা রুট হিসেবে ব্যবহার করে। এসব রুট দিয়ে আসা প্রায় ১৮ কোটি টাকার হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাইপণ্য পরিবহনের সময় ৬৪টি মোটরসাইকেল ও ১০টি ট্রাক জব্দ এবং ৩৬ জন চোরাকারবারিকে আটক করা হয়।৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, নিরাপদে পরিবহনের জন্য এবং তরুণেরা চোরাচালান ব্যবসায় ঝুঁকে পড়ায় মোটরসাইকেল ব্যবহার বেড়ে গেছে।