সীমান্তে ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটসংলগ্ন এলাকার একটি মেহগনিগাছ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে কামরুজ্জামান (৬০) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় নিরাপত্তাবেষ্টনীর আনুমানিক ১০ গজ দূরে বাংলাদেশ অংশের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।