সীমান্তে নজরদারি বাড়াতে ভারতের আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়াতে দেশটির সরকারকে নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার নাগরিকত্ব আইনের একটি ধারাকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানিতে শীর্ষ আদালত এ নির্দেশ দেন। খবর বিবিসি বাংলার।
আদালতের নির্দেশে বলা হয়, সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া আছে, সেখানে সরকারকে রাস্তাঘাট নির্মাণ এবং ফ্লাডলাইটের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এসব কাজে কতটা অগ্রগতি হচ্ছে, সে বিষয়ে এখন থেকে আদালতই সেদিকে নজর রাখবেন। এ ছাড়া ১ জানুয়ারি, ২০১৬ সালের মধ্যে সীমান্ত এলাকায় নাগরিকদের তালিকা তৈরির কাজ শেষ করতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ হেফাজতে
কলকাতা প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ বরকতুল্লাহ (২৪) নামে এক বাংলাদেশিকে গতকাল ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হরিদাসপুর স্থলবন্দর (বেনাপোল-পেট্রাপোল ) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার সন্দেহভাজন অপর দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।