সীমান্তে নদীনালায় কাঁটাতারের বেড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ সীমান্তে যেসব জায়গায় নদীনালা বা জলাভূমি থাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়নি, সেখানে এবার সিঙ্গাপুরের আদলে পানির ওপরই বিশেষ ধরনের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। খবর বিবিসি বাংলার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি লোকসভায় বলেছেন, অসমাপ্ত কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত সম্ভব শেষ করতে হবে। ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে তাঁরা সিঙ্গাপুরের অনুরূপ পদ্ধতি প্রয়োগ করতে চান। ওই বিশেষ ধরনের বেড়া দিয়ে সিঙ্গাপুর অবৈধ অভিবাসীদের ঠেকাতে সফল হয়েছে।