সীমান্তে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সীমান্ত থেকে গত মঙ্গলবার রাতে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷ পরে তাঁদের ভারতের গোয়ালপুকুর থানায় সোপর্দ করা হয়৷ বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
আটক দুজন হলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী গ্রামের আইজ উদ্দীনের ছেলে সাহেব আলী (৩৩) এবং সাহানাবাদ গ্রামের সেতাব উদ্দীনের ছেলে মো. হেলাল (২২)।
৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিএসএফের কোকড়াদহ কোম্পািনর অধিনায়ক কমান্ড্যান্ট আগারওয়ালের সঙ্গে কথা বলে ওই দুজনকে গোয়ালপুকুর থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত হয়েছি। ওই দুজনের ওপর নির্যাতন করা হবে না বলেও আগারওয়াল আমাকে আশ্বাস দিয়েছেন।’