সীমান্তে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্তে গতকাল রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে মো. আসাদুজ্জামান (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ তাঁর লাশ নিয়ে গেছে। পতাকা বৈঠকের পর আজ সোমবার লাশ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ।
নিহত আসাদুজ্জামান দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে পাঁচ–সাতজনের একটি দল গরু আনতে উপজেলার দুর্গাপুর সীমান্তের বিওপি ক্যাম্পের ৯২৪/৮ নম্বর মেইন পিলারের কাছে ভারতের ১০০ গজ ভেতরে ঢোকে। এ সময় ভারতের বিএসএফের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও আসাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।