সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কালাইরাগ থেকে গুলিবিদ্ধ এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার কোম্পানীগঞ্জ থানার পুলিশ ওই লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। নিহত মন্তাজ আলী (২৮) কোম্পানীগঞ্জের নাজিরের গাঁওয়ের বাসিন্দা। পুলিশ জানায়, কালাইরাগ সীমান্ত এলাকায় এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর পিঠে ও বুকে গুলির ক্ষত রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, গত মঙ্গলবার রাতে এলাকাবাসী গুলির শব্দ শুনতে পান। সকালে মন্তাজের লাশ পাওয়া যায়। ঘটনাটি বিজিবিকে জানানো হয়েছে। বিজিবি এ হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করেছে।