সীমান্তে বিএসএফ ও বিজিবির হাতে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় ও মোলানী সীমান্তের মাঝামাঝি এলাকায় গতকাল সোমবার ভোরে কাজিরুল ইসলাম নামের এক যুবকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে আবার বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একই সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ভোর চারটার দিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মরাধর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে কাজিরুল ইসলাম উপজেলার ধর্মগড় ও হরিপুরের মোলানী সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতে ঢোকেন। সে সময় বিএসএফের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। পরে বেলা ১১টার দিকে আবার একই সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি প্রদীপ কুমার ও প্রভাত কুমার নামের দুই ভারতীয় যুবককে আটক করে।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, সীমান্ত থেকে বাংলাদেশি আটকের প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।