সীমান্তে বিএসএফের অব্যাহত গুলি-হত্যা আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণ, হত্যা ও নির্যাতন অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক এই উদ্বেগের কথা জানায়। আসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে সম্প্রতি বিএসএফের মহাপরিচালক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর পরও গুলিবর্ষণ আর নির্যাতন বন্ধ হয়নি। বরং তা অতীতের ধারায় অব্যাহত আছে। আসক বলছে, ঢাকায় বিএসএফের মহাপরিচালকের প্রতিশ্রুতি দেওয়ার পরদিন ৩০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে হান্নান নামে এক বাংলাদেশি নিহত হন। আসক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএসএফের গুলি ও নির্যাতনে নিরস্ত্র ১৯ জন বাংলাদেশি নিহত, ৫৬ জন আহত ও ৫৩ জন অপহূত হয়েছেন। বিজ্ঞপ্তি।