প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে গতকাল বুধবার থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পাঁচ দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সীমান্তে বিএসএফের গুলিতে বেসামরিক বাংলাদেশিদের হত্যার বিষয়টি তুলে ধরবে বিজিবি। এ ছাড়া আন্তসীমান্ত অপরাধ, অনুপ্রবেশ, যৌথ সীমানা ব্যবস্থাপনা বাস্তবায়ন পরিকল্পনা, জাল ভারতীয় রুপি পাচার এবং নারী ও শিশু পাচার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বিএসএফের সদর দপ্তরে ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান মেজর জেনারেল রফিকুল ইসলাম ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতের পক্ষে বিএসএফের পরিচালক জেনারেল রমন শ্রীবাস্তব ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন।