সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহামঞ্চদপুর এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডারবী সীমান্ত এলাকা থেকে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।কুষ্টিয়া: বিএসএফের হাতে আটক বাংলাদেশির নাম লিটন আলী (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার আল্লার দরগা গ্রামের ইন্নাত আলীর ছেলে। গতকাল সকাল আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর সীমান্তের ১৫৭-১১ (আর) নং পিলারের কাছ থেকে তাঁকে আটক করে বিএসএফ। ঠাকুরগাঁও: বিএসএফের হাতে আটক বাংলাদেশির নাম মশিউর রহমান (৩৫)। তিনি হরিপুর উপজেলার বুজরুক গ্রামের রহমত উল্লার ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে ডারবী সীমান্তের কাছে ভারতের ভেতর থেকে ১৪ বিএসএফ তাঁকে আটক করে। বিজিবি ৩০ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর কাজী আলমগীর জানান, মশিউরকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।