সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে গতকাল সোমবার কর্তব্যরত অবস্থায় আমির হোসেন (৪৭) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে আমির হোসেনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিজিবির চুয়াডাঙ্গার উপ-অধিনায়ক মেজর মেহদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।