সীমান্তে বেড়া মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্থলসীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমারের সংসদ ‘আমিওথা লাতওয়ায়’ এ তথ্য জানান দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কেও কেও তুন। এ ছাড়া দেশটির সীমান্ত পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য একটি নতুন আইনও তৈরি হচ্ছে।
নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সীমান্তবর্তী মংডু ও বুথিডং এলাকায় গ্রামগুলোতে বেসামরিক রক্ষীবাহিনীকে (মিলেশিয়া) অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২০৭.১৬ কিলোমিটারের স্থলসীমান্ত রয়েছে।
মিয়ানমার টাইমস