সীমান্তে মৃতদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে বোরকা পরিহিত এক অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে তলুইগাছা সীমান্তের ১৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েক সুবেদার কবির হোসেন জানান, সকালে কৃষকেরা মৃতদেহটি দেখে বিজিবিকে খবর দেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার লাশ সাতক্ষীরা সদর থানার মর্গে ময়নাতদন্ত করা হবে।