সীমান্তে রাডার সেন্সর, ক্যামেরা বসাবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত অবৈধ অনুপ্রবেশের ঘটনা সামাল দিতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে রাডার, সেন্সর ও ক্যামেরা বসানোর একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। গতকাল মঙ্গলবার লোকসভাকে তা অবহিত করা হয়। খবর পিটিআইয়ের।
গতকাল লোকসভায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিভিন্ন অরক্ষিত সীমান্ত যেখানে সীমান্তবেষ্টনী দেওয়া সম্ভব হয়নি, সেসব স্থানে ভারত সরকার রাডার, সেন্সর, ক্যামেরা ও যোগাযোগ নেটওয়ার্কসহ নানা আধুনিক প্রযুক্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিকভাবে পাঞ্জাব, গুজরাট, দক্ষিণ বাংলা, ত্রিপুরা ও জম্মু অঞ্চলে পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী জম্মু অঞ্চলের জন্য ১০ কোটি রুপি বরাদ্দ হয়েছে।’