সীমান্তে রিট্রিট সেরিমনি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে গতকাল বুধবার পূর্বনির্ধারিত ‘জয়েন্ট রিট্রিট বর্ডার সেরিমনি’ বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
প্রতিবেশী দুটি দেশের সীমান্ত প্রতিদিন ফটক খোলা ও বন্ধ করার সময় উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর প্রক্রিয়া শুরু উপলক্ষে এই রিট্রিট সেরিমনি আয়োজন করা হয়েছিল। সেরিমনির অংশ হিসেবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল-পেট্রাপোল সীমান্তে প্রচুর বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বিএসএফ ও বিজিবি যৌথভাবে এই উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে অনুষ্ঠানটি শিগগিরই হবে।