সীমান্তে শান্তি চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, নয়াদিল্লি বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তসহ উভয় দেশের সঙ্গে ভারতীয় সীমান্তে শান্তি চায়। যদিও রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থানকে সমর্থন করেছে তাঁর দেশ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে এই কূটনীতিক সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা শুধু প্রতিবেশী দেশের সীমান্তে নয়, ভারত ও মিয়ানমারের সঙ্গেও সংযুক্ত সীমান্তেও শান্তি চাই।’ এর আগে হাইকমিশন ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির (বিআইএফসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেলিব্রেশন অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া’ শীর্ষক এক আলোচনায় তিনি অংশ নেন। বাসস