সীমান্তে হত্যা বন্ধের দাবি বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের চালানো হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। গতকাল বুধবার মোর্চার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাম নেতারা অভিযোগ করেন, সীমান্তে নির্যাতনের ঘটনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে। বাংলাদেশি নাগরিকেরা সেখানে অসহায় জীবন যাপন করছে। তাঁরা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি দাবি জানান।বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাইফুল হক, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।