সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামাতে চায় ভারত। এ জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যৌথভাবে কাজ করছে। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) সান্তোষ মেহেরা গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল বিজিবির যশোর ও রংপুর অঞ্চলের সঙ্গে বিএসএফের সাউথ বেঙ্গল ও নর্থ বেঙ্গলের সীমান্ত সম্মেলন হয়।
সম্মেলনে ভারতের আইজি পর্যায়ের ২৫ সদস্য দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সান্তোষ মেহেরা ও নর্থ বেঙ্গলের আইজি সঞ্জীব কৃষাণ সুধ। বাংলাদেশের আঞ্চলিক কমান্ডার পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ রহিম ও যশোর অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল।