সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে প্রতিটি হত্যার ঘটনার পর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) পতাকা বৈঠকের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। আর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিবার সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছে। এরপর কি হচ্ছে, তা সবার জানা আছে।
গতকাল শুক্রবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন। এ সময় রংপুরের বিজিবির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রংপুর সেক্টর কমান্ডের কর্নেল মো. জুলফিকার আলী, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, এসপি টি এম মোজাহিদুল ইসলাম, ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বিজিবির মহাপরিচালক লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে বিজিবির মহাপরিচালক কুড়িগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।