প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। গতকাল বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে ওই শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষকদের এই অংশটি বিএনপি-সমর্থক সাদা দল হিসেবে পরিচিত। মানববন্ধনে শিক্ষকেরা দেশের অভ্যন্তরে হত্যা, নির্যাতন, গুম ও অপহরণ বন্ধেরও দাবি জানান। সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন বলেন, গত এক দশকে সহস্রাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। বিজিবি সদস্যরাও রেহাই পাচ্ছেন না। ভারতের সঙ্গে ছয়টি দেশের সীমান্ত-সংযোগ থাকলেও শুধু বাংলাদেশের সঙ্গেই এমন ঘটনা ঘটছে। কর্মসূচিতে সিন্ডিকেট সদস্য তাজমেরী এস ইসলাম, লুৎফর রহমান প্রমুখ অংশ নেন।