কক্সবাজারের টেকনাফ সীমান্তের ২০টি চোরাই পথ দিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা দালাল চক্রের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিদিন অনুপ্রবেশ করছে। বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ কিছুসংখ্যক রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হলেও প্রতিদিন কোনো কোনো পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।বিভিন্ন সূত্রে জানা যায়, মিয়ানমারের সাম্প্রদায়িক জাতিগত দাঙ্গার কারণে রাখাইনদের পাশাপাশি সে দেশের প্রশাসন (সেনাবাহিনী, নাসাকা, লুণ্ঠিন, সারাপ্পা) বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের আটক ও নারীদের নির্যাতন করার কথা বলে আরাকান রাজ্য থেকে পালিয়ে ঘাটের ইজারাদার নামধারী কিছু ব্যক্তি পুলিশের নাম দিয়ে চাঁদা আদায় করে বাংলাদেশে অনুপ্রবেশ করার সহযোগিতা করে আসছে। মিয়ানমারে মংডু শহরের উকিলপাড়ার বাসিন্দা মৌলভী ইউছুপের মেয়ে সকিনা বেগম (৩৫), নুরুল্লা পাড়ার আনিস উল্লাহর স্ত্রী তোহরা বেগম (২৫) ও মো. ইব্রাহিম (৩৫) জানান, দাঙ্গার কিছুদিন আগে টেকনাফে সৈয়দ হোসেনের মাধ্যমে ঢাকা থেকে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করি সৌদি আরবে ওমরাহ পালন করতে যাব বলে। কিন্তু দাঙ্গার কারণে বাংলাদেশে আসা হয়নি। এরপর নাসাকা বাহিনীকে টাকার বিনিময়ে চুক্তি করে টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটিঘাট এলাকা দিয়ে দুই ব্যক্তি ঘাট ও পুলিশের নামে জনপ্রতি ৫০ হাজার করে টাকা নিয়েছে। যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করা হচ্ছে সেগুলো হলো: পৌরসভার নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, খাংকারপাড়া; সদর ইউনিয়নের মৌলভীপাড়া, নাজিরপাড়া ও বড়ইতলি; হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, মোচনি, লেদা, নাটমুরাপাড়া, চৌধুরীপাড়া, মৌলভীবাজার, ওয়াব্রাং; সাবরাং ইউনিয়নের নয়াপাড়া; শাহ পরীর দ্বীপের জালিয়াপাড়া, জেটিঘাট, ঘোলাপাড়া, হোয়াইক্ষ্যং ইউনিয়নের খারাংখালী, লম্বাবিল ও উনছিপ্রুং এলাকা অন্যতম। এসব এলাকায় পুলিশের নামে চাঁদাবাজির মাধ্যমে ঘাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।অনুসন্ধানে জানা যায়, এসব অবৈধ ঘাটে পুলিশের নামে যাঁরা টাকা আদায় করে আসছেন তাঁরা হলেন: পৌরসভার নাইট্যংপাড়ার মো. শামসু, মো. ফরিদ, মো. ইসলাম ও মো. আনোয়ার; মৌলভীপাড়া ঘাটে জিয়াউর রহমান; নাজিরপাড়া ঘাটে ছাগল হাসু; বরইতলি ঘাটে আবদুস সালাম, কবির আহমদ, মোহামঞ্চদ উল্লাহ, আবু তাহের, হ্নীলা জাদিমুরা, মোচনি, লেদা, নাটমুরাপাড়া, চৌধুরীপাড়া, মৌলভীবাজার ও ওয়াব্রাং ঘাটে আবদুল আমিন, মোহামঞ্চদ সৈয়দ, নুর মোহামঞ্চদ, নুর হাশিম, আমির হামজা, মো. উসমান, মো. শামসু, মো. জামাল, জাহেদ হোসেন, নুরুল আলম ও কালা মিয়া; সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ঘাটে শামসুল আলম মার্কিন, মো. তৈয়ুব; শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়ার মো. শামীম, জামাই কালা; জেটিঘাটে মো. ইউনুচ বাইলা, জিয়াবুল হক ও ঘোলাপাড়ার রহমত উল্লাহ, রশিদ আমিন, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর আহমদ হোসেন, লম্বাবিলের জিয়াবুল হক ও উনছিপ্রাংয়ের রমজান আলী।সংশ্লিষ্ট ইজারাদার ও দালাল চক্রের সহযোগিতায় কোনো না কোনো পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। এ প্রসঙ্গে কয়েকজন ঘাট ও পুলিশের ইজারাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্তে বিভিন্ন এলাকা দিয়ে মিয়ানমারের লোকজনসহ বিভিন্ন মালামাল পাচার হয়ে আসছে কয়েক বছর ধরে। এসব ঘাট থেকে টেকনাফ থানার ওসির নামে প্রতিমাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা আদায় করেন একজন পুলিশ সদস্য।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন, সীমান্তের কোনো পয়েন্ট থেকে পুলিশের নামে চাঁদাবাজির প্রশ্নই আসে না। কারণ, সীমান্ত এলাকায় বিজিবির টহল রয়েছে। এর পরও কেউ পুলিশের নাম ব্যবহার করে চাঁদা আদায় করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, টেকনাফে একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে তিনি স্বীকার করেন। কিন্তু গত ৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এক হাজার ১৪৫ জন রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এর পরও প্রশাসনকে ফাঁকি দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করায় ১০ জন দালালকে আটক ও পাঁচজনকে পলাতক দেখিয়ে টেকনাফ থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।